মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত

অবৈধ প্রবাসীদের ফেরত পাঠাবে কুয়েত

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন

প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে আরও সোচ্চার হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটিতে থাকা প্রবাসীদের মধ্যে অবৈধ ভবনে বসবাসরতদের কঠোর বার্তা দিয়েছে তারা। অনুমোদনহীন ভবনে বসবাসরতদের ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি।

বৃহস্পতিবার (২০ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবাসীদের নিরাপত্তার জন্য কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে কুয়েত। এরই অংশ হিসেবে অবৈধ আবাসনে বসবাসরত প্রবাসীদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছে দেশটি। আগামী তিন থেকে চার দিনের মধ্যে তাদের দেশে ফেরত পাঠানো হবে।

কুয়েত সরকার জানিয়েছে, আইনী মানদণ্ড পূরণ করে না এমন আবাসনে বসবাসরতদের ফেরত পাঠানো হবে। আবাসন প্রবিধান মেনে চলতে এবং সকল বাসিন্দার জন্য নিরাপদ জীবনযাপন নিশ্চিত করতে সরকারের দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে এ পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়েছে।

সরকারি একটি সূত্রের বরাতে সংবাদমাধ্যম জানিয়েছে, এসব ভবনে বসবাসরতদের জন্য নতুন কোনো আশ্রয়কেন্দ্র খোলা হবে না। কেননা বিদ্যমান আবাসনব্যবস্থার মাধ্যমে চাহিদা পূরণ করা সম্ভব।

এর আগে গত ১২ জুন কুয়েদের দক্ষিণাঞ্চলের মানগাফ এলাকায় একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এতে অন্তত ৫০ জন প্রবাসীর মৃত্যু হয়। তাদের মধ্যে ৪৬ জন ভারতীয় নাগরিক ছিলেন। এছাড়া এ ঘটনায় আহত হন আরও প্রায় অর্ধশত।

সংবাদমাধ্যমের তথ্যানুসারে, ভবনে অগ্নিকাণ্ডে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি ছিলেন না। বহুতল ওই ভবনের নিচতলার গার্ড রুমে শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। এত ব্যাপক প্রাণহানি ঘটে।

গালফ নিউজ জানিয়েছে, সাম্প্রতিক এ অগ্নিকাণ্ডের ঘটনার পর প্রবাসীদের নিরাপত্তাসহ সকলের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে সবশেষ এ ঘোষণা দেওয়া হলো।

জানা গেছে, আগুন লাগা ভবনটিতে ১৯৬ জন প্রবাসী শ্রমিক ছিলেন। তাদের বেশিরভাগই ভারতীয়। এ ঘটনায় এক কুয়েতি নাগরিকসহ তিন ভারতীয় ও চার মিসরীয় নাগরিককে আটক করা হয়েছে।

এদিকে কুয়েতের সরকার জানিয়েছে, অগ্নিকাণ্ডে মারা যাওয়া শ্রমিকদের সকলের পরিবারকে ১৫ হাজার ডলার ক্ষতিপূরণ দেওয়া হবে। দেশটির আমির শেখ মিশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহের নির্দেশে সরকার এ ঘোষণা দিয়েছে। নিজ নিজ দেশের দূতাবাসের মাধ্যমে এ অর্থ পৌঁছে দেবে তারা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102