রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

‘তুফান’ ভারতেও চলবে!

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুন, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

মুক্তি পর থেকেই দর্শকের আগ্রহের শীর্ষে রয়েছে শাকিব খানের ঈদের ছবি ‘তুফান’। ছবিটি নিয়ে দর্শক সাড়া একদম তুঙ্গে। ইতোমধ্যে ঢাকাসহ দেশজুড়ে ১২০ টির বেশি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। মুক্তির দিন থেকে শুরু করে একের পর এক রেকর্ড করে যাচ্ছে ছবিটি।

বাংলা সিনেমার জগতে সিনেপ্লেক্সে সর্বোচ্চ শোয়ের রেকর্ডসহ দেশের একাধিক শো হাউজফুল করে রেখেছে এই ‘তুফান’। এছাড়াও মধ্যরাতে শো চালানোর রেকর্ড এমনকি সিনেমাটির টিকিট না পেয়ে ঢাকার একটি সিনেমা হলে ভাঙচুরের ঘটনা পর্যন্ত ঘটেছে। এমন পরিস্থিতিতে ‘তুফান’র ঝড়ের আবাস পেল ভারতও। বিশেষ করে শাকিব-মিমি অভিনীত এই ছবিটি ওপার বাংলায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে। যদিও ছবিটি নিয়ে শুরু থেকেই উন্মাদনা ছিল পশ্চিম বাংলায়।

এখন ‘তুফান’ দেখতে পশ্চিম বাংলার দর্শকরা সামাজিক মাধ্যমে আগ্রহ প্রকাশ করেছে। তাই নির্মাতারা দ্রুতই ছবিটি কলকাতার প্রেক্ষাগৃহে চালানোর পরিকল্পনা করছে বলে শোনা যাচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘তুফান’ ভারতের প্রেক্ষাগৃহে আগামী ২৮ জুন মুক্তি পেতে পারে। তবে এ প্রসঙ্গে এখনও প্রযোজনা সংস্থার তরফে কোনো স্পষ্ট ঘোষণা আসেনি।

এর আগেও বাংলাদেশের  ‘হাওয়া’ ও ‘সুড়ঙ্গ’ ওপার বাংলায় বক্স অফিসে সাড়া ফেলে। সেক্ষেত্রে ‘তুফান’ যদি পশ্চিম বাংলার দর্শক টানতে সক্ষম হয়, তবে আগামী দিনে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার ক্ষেত্রটি আরও সুগম হবেই বলে মনে করছে ইন্ডাস্ট্রির একাংশ।

উল্লেখ্য, ‘তুফান’ ছবিটি প্রযোজনা করেছে আলফা-আই স্টুডিওজ লিমিটেড; ডিজিটাল পার্টনার চরকি। এবং ইন্টারন্যাশনাল ডিস্ট্রিবিউটর হিসেবে আছে ভারতীয় প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্ম (এসভিএফ)।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102