রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২৬ জুন, শনিবার ছুটি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১২২ এই পর্যন্ত দেখেছেন

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি কমানো হয়েছে। আগামী ২ জুলাই পর্যন্ত এই ছুটি থাকার কথা ছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৬ জুন থেকে স্কুল-কলেজ ও মাদরাসা খুলে দেওয়া হবে। তবে শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি থাকবে।

বৃহস্পতিবার (২০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

আবুল খায়ের জানান, শিক্ষাপঞ্জি অনুযায়ী আগামী ২ জুলাই পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি ছিল। সেই ছুটি কমানোর সিদ্ধান্ত হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৬ জুন থেকে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সব স্কুল, কলেজ ও মাদরাসায় যথারীতি ক্লাস শুরু হবে।

বছরের শুরুতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি নির্ধারণ করে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে স্কুল এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির তালিকা প্রকাশ করা হয়।

অন্যদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোর ছুটির তালিকা, বিভিন্ন পরীক্ষা ও মূল্যায়নের সূচি জানানো হয়। এটি ‘শিক্ষাপঞ্জি’ নামে পরিচিত।

চলতি বছরের শিক্ষাপঞ্জি অনুযায়ী, গত ১৩ জুন ঈদুল আজহা ও গ্রীষ্মের ছুটি শুরু হয়, ২ জুলাই পর্যন্ত যা চলার কথা ছিল।

শিক্ষাপ্রতিষ্ঠানে এবারের গ্রীষ্মের ছুটি সংক্ষিপ্ত করে এক সপ্তাহ এগিয়ে আনা হতে পারে বলে গুঞ্জন ছিল। শেষ পর্যন্ত এক সপ্তাহ কমানোর সিদ্ধান্ত নিল শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া শুক্রবারের পাশাপাশি শনিবারও সাপ্তাহিক ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102