বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন

পদ্মা সেতুতে ২৯ কোটি টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৭৫ এই পর্যন্ত দেখেছেন

ঈদের আগে ও পরে ৯ দিনে পদ্মা সেতুতে ২৯ কোটি ৩১ লাখ ৩৫০ টাকার টোল আদায় হয়েছে। এর মধ্যে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। আর জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয়েছে ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) জানিয়েছে, গত ১০ জুন থেকে ১৮ জুন পর্যন্ত এই টোল আদায় হয়েছে। বিবিএ’র অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী বলেন, ঈদযাত্রার এই ৯ দিনে দুই প্রান্ত দিয়ে ২ লাখ ৫২ হাজার ২৬৯টি যানবাহন পদ্মা সেতু অতিক্রম করে।

তিনি আরো জানান, ঈদযাত্রায় সবচেয়ে বেশি টোল আদায় হয় ১৪ জুন। এদিন আদায় হয় ৪ কোটি ৮২ লাখ ১৮ হাজার ৬০০ টাকা। ১৫ জুন টোল আদায় হয়েছে ৪ কোটি ৩০ লাখ ৮২ হাজার ৯০০ টাকা। ১৬ জুন আদায় হয় ৩ কোটি ৫৫ লাখ ৭১ হাজার ১৫০ টাকা। ১৭ জুন ঈদের দিন টোল আদায় হয় ১ কোটি ৬৭ লাখ ১৬ হাজার ৫৫০ টাকা এবং ১৮ জুন ২ কোটি ৭১ লাখ ২২ হাজার টাকা টোল আদায় হয়।

এর আগে ১০ জুন টোল আদায় হয় ২ কোটি ৬০ লাখ ২৬ হাজার ৫০০ টাকা। ১১ জুন আদায় হয় ২ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫০০ টাকা। ১২ জুন টোল আসে ৩ কোটি ১৩ লাখ ৬০ হাজার ৪৫০ টাকা। ১৩ জুন টোল আদায় হয় ৩ কোটি ৬৮ লাখ ২১ হাজার ৭০০ টাকা।

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে এই ৯ দিনে মোট টোল আদায় হয়েছে ১৫ কোটি ৫৫ লাখ ৮৯ হাজার ৭০০ টাকা। একই সময়ে জাজিরা প্রান্ত দিয়ে টোল আদায় হয় ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৬৫০ টাকা।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102