বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন

বাংলাদেশকে নিয়ে ওয়ার্নারের ভাবনা

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ১৩২ এই পর্যন্ত দেখেছেন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। সেই আসরে দলটার অধিনায়ক ছিলেন ডেভিড ওয়ার্নার। তাই এই বাঁহাতি পেসারকে খুব কাছ থেকেই দেখেছেন তিনি। এবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছেন এই অজি ওপেনার।

বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগাররা। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ভোর সাড়ে ৬টায়। প্রথম রাউন্ডে ৪ ম্যাচের সবকটি জিতেছে অস্ট্রেলিয়া। আসরে এখনো পর্যন্ত অপরাজিত ২০২১ সালের চ্যাম্পিয়নরা। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সেই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ওয়ার্নারের কণ্ঠে। এছাড়া অ্যান্টিগার তুলনামূলক ভালো উইকেট বাড়তি প্রেরণাও যোগাচ্ছে অজিদের।

ওয়ার্নার বলেন, ‘এসব মাঠে খেলার সুবিধা হলো, (অন্য জায়গার তুলনায়) এখানে ট্রু উইকেট পাওয়া যায়। তাদের লেংথ হয়তো কিছুটা পিছিয়ে গেছে। তারা যদি এই একই লেংথে বোলিং করে তাহলে এসব বল মোকাবিলা করা দারুণ হবে।’

চলমান বিশ্বকাপে বোলারদের কাঁধে ভর করেই সুপার এইটে উঠেছে বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ ম্যাচে ৯ উইকেট নিয়েছেন তানজিম সাকিব। মুস্তাফিজ, তাসকিন ও রিশাদের শিকার সমান ৭টি করে উইকেট। মুস্তাফিজের ওভারপ্রতি ৪ রানেরও কম খরচ করেছেন।

বাংলাদেশের বোলিং ইউনিট নিয়ে ওয়ার্নার বলেন, ‘বাংলাদেশ ভালো দল। তাদের বিপক্ষে আমরা অনেক ম্যাচ খেলেছি। তাদের খেলার পরিকল্পনা আমরা বুঝতে পারি। অবশ্যই তাদের বোলিং আক্রমণ দারুণ, মুস্তাফিজ এই আক্রমণের নেতৃত্ব দেয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102