রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সাধারণ নির্বাচন

যুক্তরাজ্যে রুশনারা আলীর নির্বাচনি প্রচার শুরু

শাহ বেলাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১১৮ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্যের আসন্ন সাধারণ নির্বাচন ঘিরে নির্বাচনি প্রচার শুরু করেছেন টাওয়ার হ্যামলেটসের বাঙ্গালী অধ্যুষিত বেথনাল গ্রিন ও স্টেপনি আসনের লেবার দলীয় প্রার্থী রুশনারা আলী ও তার কর্মী-সমর্থকরা। গত ১৩ জুন পূর্ব লন্ডনের বেথনাল গ্রিনের মিউজিয়াম পার্কে এ প্রচার অনুষ্ঠান করেন তারা।

এতে উপস্থিত ছিলেন রুশনারা আলী, লন্ডন মেয়র সাদিক খান, গ্রেটার লন্ডন অ্যাসেম্বলি মেম্বার উন্মেষ দেশাই ও টাওয়ার হ্যামলেটস্ লেবার পার্টি নেতা কাউন্সিলার সিরাজুল ইসলাম সহ আরো অনেকে।

রুশনারা আলী তার বক্কব্যে বলেন, “তার দলের নির্বাচনি ইশতেহারে আবাসন সমস্যা, শিক্ষা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে প্রাধান্য দেওয়া হয়েছে। লেবার পার্টি আগামী পাঁচ বছরে ১৫ লাখ বাড়িঘর তৈরির প্রতিশ্রুতি দিয়েছে। এ ছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধি, ১৩ হাজার অতিরিক্ত পুলিশ নিয়োগ, শিক্ষাক্ষেত্রে বেশি করে শিক্ষক নিয়োগ, স্বাস্থ্যখাতে বিনিয়োগ করে চিকিৎসার জন্য অপেক্ষার তালিকা কমিয়ে আনা ইত্যাদি পরিকল্পনা রয়েছে।”

তার অর্জন সম্বন্ধে তিনি বলেন বাসস্থান উন্নয়নে তিনি ১৬৫ মিলিয়ন পাউন্ড জোগাড় করেছেন, কোভিড ১৯ মহামারীর মোকাবেলায় অর্থ যোগান, স্কুল গুলোর জন্যে অনুদান আদায়, রোহিঙ্গ্যা প্রত্যাবর্তন ও উইগোরদের মানবদিকারের জন্যে লড়ে যাচ্ছেন। যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য উন্নয়ন, বিশেষ করে ব্রিটিশ বড় প্রতিষ্ঠানগুলোর বাংলাদেশে রপ্তানি বৃদ্ধি এবং বাংলাদেশের গার্মেন্টস যাতে যুক্তরাজ্যে ও ইউরোপে ট্যারিফ ফ্রি প্রবেশাধিকার পায় সেজন্য কাজ করছেন বলে জানান রুশনারা আলী এমপি।

তিনি আরও বলেন, “বাংলাদেশের সঙ্গে একটি বিশাল অ্যাভিয়েশন চুক্তি সম্পন্ন করার কাজ করছি। এই চুক্তির ফলে ব্রিটেন, ফ্রান্স, স্পেন ও জার্মানি শুধু লাভবানই হবে না, বাংলাদেশসহ এসব দেশগুলোতে কর্মসংস্থান সৃষ্টি হবে।

সাদিক খান তার বক্তব্যে বলেন, “রুশনারা আলী পার্লামেন্টে গত ১৪ বছর মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কথা বলেছেন, চীনের উইঘুর মুসলমান ও রোহিঙ্গা কমিউনিটির বিষয় উত্থাপন করেছেন, মানবাধিকারের কথা বলেছেন।

আগামী ৪ জুলাই যুক্তরাজ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাধারণ নির্বাচন। গত চার মেয়াদের সাংসদ ও ছায়া মন্ত্রিসভার সদস্য রুশনারা আলী এবার নির্বাচিত হলে তিনি হবেন প্রথম বাঙালি বংশোদ্ভুত মন্ত্রী। তাই তাকে পিনরায় নির্বাচিত করার জন্য সকলের নিকট অনুরুধ জানিয়েছেন ক্যাম্পাইন কমিটির নেতৃবৃন্দ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102