বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন

ময়মনসিংহের ডিসি এনামুল করোনায় আক্রান্ত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৩৮৮ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: করোনা আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক।বুধবার (১১ আগস্ট) সন্ধ্যার পর জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক।তিনি বলেন, ‘গত দু-তিন দিন যাবত তিনি জ্বর অনুভব করলে নমুনা দেন।

মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলে তার রিপোর্ট পজিটিভ আসে। তবে, তার শারীরিক তেমন কোনো জটিলতা না থাকায় বাংলোতে আইসোলেশনে আছেন।’মোহাম্মদ এনামুল হক ২০০৩ সালের ৩১ মে ২১তম বিসিএস ক্যাডারের সরকারি কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। চলতি বছরের ২৮ জানুয়ারি ময়মনসিংহের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান।তিনি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল গ্রামের মোহাম্মদ আব্দুস সামাদ ও মোসাম্মৎ ফিরোজা বেগম দম্পতির সন্তান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102