বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

গরুর মেজবানি কম উপকরণেই রাঁধুন

লাইফস্টাইল ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

কোরবানি ঈদে গরুর মাংস খাওয়ার ধুম পড়ে যায় প্রত্যেক ঘরে ঘরে। এ সময় গৃহিণীরা নতুন নতুন মাংসের পদ তৈরি পরিকল্পনা করে পরিবারের সবাইকে চমকে দেয়ার চেষ্টা করেন। তারা চাইলে এবার তৈরি করতে পারেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস।

ঈদে যেভাবে রাঁধবেন মেজবানি মাংস ও গরুর কালা ভুনা

মাত্র ৬ উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন গরুর মাংসের জনপ্রিয় এক পদ মেজবানি মাংস। চলুন তবে জেনে নেয়া যাক এর সহজ রেসিপি-

উপকরণ

১. সরিষার তেল ৩ টেবিল চামচ

২. গরুর মাংস ১ কেজি

৩. পেঁয়াজকুচি ১ কাপ

৪. গরম মসলা ১ টেবিল চামচ

৫. লবণ স্বাদমতো ও

৬. কাঁচামরিচ ৮-১০টি।

প্রথমে গরুর মাংস সামান্য মসলা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। এরপর সসপ্যানে তেল গরম করে নিন। এতে পেঁয়াজকুচি দিয়ে ভেজে নিতে হবে। এবার সেদ্ধ করা গরুর মাংস দিয়ে নাড়তে থাকুন। এরপর একে একে গরম মসলা, লবণ ও কাঁচামরিচ মিশিয়ে নেড়ে দিন।

চট্টগ্রামের জনপ্রিয় মেজবানি মাংস - banglanews24.com

হালকা আঁচে এবার এক ঘণ্টা রান্না করতে হবে। প্রয়োজনে হালকা গরম পানি মিশিয়ে নিতে পারেন। বারবার নেড়ে দিতে হবে, যেন নিচে লেগে না যায়।

নামানোর আগে সামান্য গরম মসলার গুঁড়া ছড়িয়ে দিন। ব্যাস রেডি আপনার মেজবানি মাংস। এবার গরম গরম পরিবেশন করুন জিভে জল আনা মেজবানি মাংস।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102