সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

জনগণকে ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১০৬ এই পর্যন্ত দেখেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক ভিডিও বার্তায় ঈদুল আজহার ত্যাগের চেতনায় দেশবাসীকে উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে আত্মনিয়োগ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ।

রবিবার (১৬ জুন) দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাতে দেয়া এক ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। সোমবার (১৭ জুন) বাংলাদেশে উদযাপন করা হবে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন, ‘প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। এক বছর পর আবারো আমাদের জীবনে ফিরে এসেছে পবিত্র ঈদুল আজহা। আমি আপনাদের সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা জানাই। ঈদ মোবারক।’

তিনি বলেন, ‘আসুন ঈদুল আজহার শিক্ষা গ্রহণ করে ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা সকলে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি।’

সরকারপ্রধান আরো বলেন, ‘পবিত্র ঈদুল আজহা আপনার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102