রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ভারতে ফ্রিজে গরুর মাংস পাওয়ায় গুঁড়িয়ে দেয়া হলো ১১ বাড়ি!

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ২৪৪ এই পর্যন্ত দেখেছেন

ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলা শহরে ১১ ব্যক্তির ফ্রিজে গরুর মাংস পাওয়ায় তাদের বাড়ি গুঁড়িয়ে দেয়া হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্তরা সবাই মুসলিম।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে বলা হয়, শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে, শুক্রবার রাতে মাংসগুলো জব্দ করার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। অবৈধ মাংস বাণিজ্যের বিরুদ্ধে চলা অভিযানের অংশ হিসেবে নৈনপুরের ভাইনওয়াহি এলাকায় জবাইয়ের জন্য বিপুল সংখ্যক গরু আনার খবরে অভিযান চালায় পুলিশ।

মধ্যপ্রদেশে গরু জবাই করলে সাত বছরের কারাদণ্ডের আইন রয়েছে জানিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা রজত সাকলেচা, আমরা ১৫০টির মতো গরু বাঁধা পেয়েছি। এছাড়া অভিযুক্ত ১১ জনের বাড়ির ফ্রিজেও মাংস ছিল। তাদের কাছে গরুর চর্বি, চামড়া ও হাড় ছিল। এছাড়া স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে জব্দ করা মাংস গরুর। আমরা প্রাথমিক ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে নমুনাও পাঠিয়েছি। অভিযুক্ত ১১ জনের বাড়ি সরকারি জমিতে থাকায় ভেঙে দেয়া হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102