বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন

আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে: মিষ্টি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি রাজধানীতে একটি শোরুম উদ্বোধন করতে গিয়েছিলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি জানান, আল্লাহর বিধান আছে বলেই কোরবানি দেন তিনি। তবে কোরবানি ঈদের সময় বেশ কষ্ট পান।

মিষ্টি জান্নাত বলেন, ‘আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল কিংবা খাসি এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।’

তিনি আরও বলেন, ‘প্রতিবার কোরবানি ঈদে কী করি, গরু-ছাগল-খাসি এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি। গরু তো নিয়ে আসা সম্ভব হয় না, তবে ছাগল কিংবা খাসি নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি- ড্রাইভার পাশে, আর ছাগল-খাসি পেছনের সিটে।

হাটে যেতে পছন্দ করেন জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করব। একটা গরু কিনব, সাথে ছাগল ও খাসি নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।’

ভাইরাল হওয়ার পর তার কাজের সংখ্যা বেড়েছে জানিয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘অনেক নতুন সিনেমার প্রস্তাব এসেছে। দেশের বাইরে শো বেড়েছে। ঈদের পর তিনটি শো আছে লন্ডন, আমেরিকা ও কানাডা। সবকিছু ঠিক থাকলে শোগুলোতে অংশ নেব।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102