বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন

তেতুলিয়ায় বিনামুল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সহায়তার লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
শুক্রবার( ১৪ জুন) তেঁতুলিয়ায়  উপজেলার কৃষি অফিস চত্বরে
কৃষি উপকরণ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তেতুলিয়া উপজেলা পরিষদ  চেয়ারম্যান নিজাম উদ্দীন খান, উপজেলা কৃষি সম্প্রসারন  ভারপ্রাপ্ত কর্মকর্তা মোছাঃ তামান্না ফেরদৌস ,কৃষি অফিসের উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার আব্দুল মোতালেব, মোজাম্মেল হক,মোঃ ইলিয়াস ফারুক প্রমুখ।
কৃষি অফিস সুত্রে জানায়, উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২৪ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ ২০২৪-২৫ মৌসুমে আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেক কৃষকদের মাঝে আমন বীজ ৫ কেজি, ডিএপি সার ১০ কেজি ও এমওপি সার ১০ কেজি বিনামূল্যে প্রদান করা হয়।
উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দীন খান বলেন, সরকার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বিনামূল্য সার ও কীটনাশক বিতরণ করছে। অনেকে এই বীজ রোপণ করেন না। যারা বীজ ও সার পাবেন পরবর্তীতে তারা সেটি রোপণ করেছি কী না তা যাচাই করা হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102