

রোববার (৯ জুন) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর শপথ গ্রহণের মঞ্চে গিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ বিদেশী নেতারা একে একে নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানান।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মঞ্চে তার ভারতীয় সমকক্ষের কাছে এলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দেন এবং তার সঙ্গে হ্যান্ডশেক করেন। সংক্ষিপ্ত সাক্ষাতে দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন। এরপর মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে রাষ্ট্রপতি ভবনের ব্যাঙ্কোয়েট হলে যান এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেয়া নৈশভোজে যোগ দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর মেয়ে সায়মা ওয়াজেদকে নিয়ে রাষ্ট্রপতি ভবনে তৃতীয় বিদেশি নেতা হিসেবে শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দান করেন।
উল্লেখ্য শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, মরিশাস ও সিসিলির শীর্ষ নেতারাও মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানে প্রায় ৮ হাজারেরও অধিক বিশিষ্টজনের রেকর্ড উপস্থিতি দেখা গেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার নয়াদিল্লি পৌঁছেন। সফর সুচূ অনুযায়ী সোমবার (১০ জুল) বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ভারতের রাজধানী ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে।
তথ্য সুত্রঃ বাসস