রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে ভারতীয় পণ্য বোঝাই ট্রাকসহ আটক ৪

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে ভারতীয় পণ্য বোঝাই একটি ট্রাক (নং-ঢাকা মেট্রো-ন ২১-৫৯১৮) চালক সহ ৪ জনকে আটক করা হয়েছে।  শুক্রবার সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জস্থ হাইওয়ে থানার সামন থেকে ট্রাক বোঝাই  ভারতীয় মালামাল সহ তাদের আটক করে থানা পুলিশ।
আটককৃরা হলো দোয়ারাবাজার উপজেলার বাগমারা গ্রামের রফিক ফকিরের পুত্র সাইফুল আলম (৩৭), বাগাখানা গ্রামের আবুল হোসেনের পুত্র সিরাজুল ইসলাম(৩৬), পটুয়াখালী সদর উপজেলার বড় বিঘাই গ্রামের মৃত শাহজাহান হাওলাদারের পুত্র গাড়ি চালক রুবেল (৩০) ও বশির শিকদারের পুত্র গাড়ির হেলপার মোহাম্মদ রাশেদ। আটককৃতদের বিরুদ্ধে চোরাচালান দমন আইনে ছাতক থানায় মামলা রুজু করা হয়েছে।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানার এসআই মনিরুল ইসলাম সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে জয়কলস হাইওয়ে থানার সামন থেকে মালামাল বোঝাই ট্রাক সহ ৪ জনকে আটক করেন। পরে তল্লাশি চালিয়ে ট্রাক থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১১০ কাটন অরবিট সুইংগাম, ২ লাখ ১৮ হাজার টাকা মুল্যের ৫০ কাটন হারসিজ সিরাপ জেনুইন চকলেট ফ্লেভার ও ১ লাখ ৮ হাজার টাকা মূল্যের পেয়ার্স বাথিং বার জব্দ করা হয়। ট্রাক সহ জব্দকৃত মালামাল হাইওয়ে থানা হেফাজতে রাখা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102