রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

কমলগঞ্জ ইউনিট

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের অভিষেক অনুষ্ঠিত

সোহেল রানা
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুন, ২০২৪
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজারে কমলগঞ্জে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিট এর অভিষেক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮জুন) দুপুরে উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার।মুক্তিযুদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সভাপতি আসিফ নিয়াজ রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি এস.এম. এরশাদ হোসেন।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কমলগঞ্জ উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক সঞ্জয় কান্তি দেব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমদ। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সদস্য, ধর্ম বিষয়ক উপকমিটি বাংলাদেশ আওয়ামী লীগ ও সাংগঠনিক সম্পাদক মীর মিজানুর রহমান লিটন, সহ সাংগঠনিক সম্পাদক রিপন, আইন হিসাব ও নিরীক্ষা বিষয়ক সম্পাদক এফ.এ.আল. সিফাত (হিরু), মৌলভীবাজার জেলা ইউনিটের মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর সভাপতি আতিকুর রহমান নোমান, সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহসভাপতি মো. বোরহান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো. শামসুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. তানভীর হাসান।
এছাড়া উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল হান্নান, কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান পারভিন আক্তার লিলি, কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র মো. আনোয়ার হোসেন, মৌলভীবাজার জেলা ইউনিটের অর্থ বিষয়ক সম্পাদক ইকবাল হোসেন, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ খালেদ মাহমুদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি হামিম মাহমুদ জয়, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পাপ্পু প্রমুখ।এছাড়াও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য বৃন্দরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102