

সংবাদদাতা: যুক্তরাজ্য বিএনপি’র অন্যতম উপদেষ্টা, দারুল হাদিস লতিফিয়া লন্ডনের ট্রাস্টি, বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজ সেবক, সফল ব্যবসায়ী ও শামসুল উলমা আল্লামা ফুলতলী ছাহেব কিবলা (রহ:)’র, স্নেহভাজন আলহাজ্ব বশির আহমদ সাহেব অসুস্থ হয়ে লন্ডনের ওয়াটফোর্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আলহাজ্ব বশির আহমদের সুস্থতা কামনায় গত সোমবার বাদ এশা হযরত শাহজালাল (রহ:) মাজার প্রাঙ্গণে এক খতমে ইউনুস মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী বলেন, সুনামগঞ্জের আমরিয়া গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে সন্তান দানবীর আলহাজ্ব বশির আহমদ সাহেব মানুষ সেবা করে যাচ্ছেন। মানব সেবা ছাড়াও সমাজের বিভিন্ন ক্ষেত্রে তার অবদান আছে। তিনি লন্ডন ও বাংলাদেশে বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ ও গরিব মানুষকে সবসময় সাহায্য সহযোগীতা করে যাচ্ছেন। তার অবদান শুধু সুনামগঞ্জে সীমাবদ্ধ নয় সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে । তার সুস্থতার জন্য সর্বস্তরের জনগণের নিকট দোয়া চেয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।
মহান আল্লাহ তায়ালার দরবারে দানবীর আলহাজ্ব বশির আহমদের দ্রুত রোগমুক্তি ও নেক হায়াত কামনা করে বিশেষ দোয়া এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিজ মাছুম আহমদ দুধরচকী।