বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

রপ্তানিমুখী চা শিল্পের সংকল্প নিয়ে পালিত হচ্ছে ‘জাতীয় চা দিবস’

মোঃ কাওছার ইকবাল
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩৬ এই পর্যন্ত দেখেছেন

আগামীকাল মঙ্গলবার (৪ জুন) ‘জাতীয় চা দিবস’। দেশে চতুর্থবারের মতো এ দিবসটি পালিত হবে। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য-‘স্মার্ট বাংলাদেশের সংকল্প, রপ্তানিমুখী চা শিল্প’।

সোমবার (৩ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে জাতীয় চা দিবস’ উপলক্ষে আয়োজিত ব্রিফিংয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম জানান,  রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে হিসেবে উপস্থিত থাকবেন।  অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় বাংলাদেশ চা বোর্ডের উদ্যোগে চতুর্থবারের মতো ‘জাতীয় চা দিবস’ এবং দ্বিতীয়বারের মতো ‘জাতীয় চা পুরস্কার’ দেয়া হবে।

প্রতিমন্ত্রী জানান, চা শিল্প টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। ২০২৩ সালে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ১৩টি দেশে প্রায় ১.০৪ মিলিয়ন কেজি চা রফতানি করা হয়েছে, যা গত বছরের প্রায় ৩৩ শতাংশ বেশি। আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী চা তৈরিতে বাণিজ্য মন্ত্রণালয় কাজ করছে।

প্রসঙ্গত, চা শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৮টি ক্যাটাগরিতে বিভিন্ন চা কোম্পানি/ব্যক্তিকে ‘জাতীয় চা পুরস্কার ২০২৪’ দেয়া হবে। প্রধানমন্ত্রী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন। এরপর প্রধানমন্ত্রী চা দিবস উপলক্ষে আয়োজিত চা মেলা পরিদর্শন করার পরিকল্পনা আছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102