সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

ঠাকুরগাঁওয়ে

এনজিও ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমান সংবর্ধিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন

উন্নয়ন সংস্থা ইএসডিও’র পক্ষ থেকে এনজিও ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) প্রধানমন্ত্রীর কার্যালয় মো: সাইদুর রহমানকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।  বুধবার রাতে গোবিন্দনগরস্থ সংস্থার প্রধান কার্যালয়ের জয়নাল আবেদীন মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। একই সাথে জাতীয় শিক্ষা সপ্তাহ-২৪ এ ইকো কলেজ রংপুর বিভাগের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হওয়ায় কলেজের অধ্যক্ষ ড. সেলিমা আখতারকেও সংবর্ধনা প্রদান করা হয়।

ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনজিও ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) প্রধানমন্ত্রীর কার্যালয় মো: সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইএসডিও’র প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ ও ইএসডিও’র পরিচালক (প্রশাসন) ড. সেলিমা আখতার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর রংপুর অঞ্চলের সাবেক উপ পরিচালক মো: আখতারুজ্জামান সাবু, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ জুলফিকার আলী ভুট্টো, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, আরকেস্টেট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জাহিদুল ইসলাম স্বপন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি এনজিও ব্যুরোর মহাপরিচালক (গ্রেড-১) প্রধানমন্ত্রীর কার্যালয় মো: সাইদুর রহমান ও অধ্যক্ষ ড. সেলিমা আখতারকে উত্তরীয় পরিয়ে সম্মাননাপত্র তুলে দেন সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান। উভয়কে প্রথমে সংস্থার পক্ষ থেকে ও পরে কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, সংস্থার উন্নয়ন কর্মী ও জেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে এক মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102