শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

তেঁতুলিয়া উপজেলার নতুন চেয়ারম্যানের দায়িত্বভার গ্রহণ

খাদেমুল ইসলাম, তেতুলিয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন
৬ষ্ঠ উপজেলা পরিষদের প্রথম  ধাপে অনুষ্ঠিত তেতুলিয়ায়  উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃনিজাম উদ্দীন খানঁ ২৮  মে রংপুর বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে শপথ গ্রহণ করেন। শপথ গ্রহণের পর চেয়ারম্যান নিজাম উদ্দীন খাঁন  দ্রুত দায়িত্বভার হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করলে বৃহস্পতিবার( ৩০ মে) সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দীন খানঁকে তার দায়িত্বভার হস্তান্তর করেন।
এসময় নির্বাচিত নতুন চেয়ারম্যান  তেতুলিয়া উপজেলা পরিষদের কার্যালয়ে সাবেক চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু এর নিকট হতে তার দ্বায়িত্বভার গ্রহণ করেন।
দ্বায়িত্বভার হস্তান্তরকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় এর সংসদ সদস্য নাঈমুজ্জামান ভুইয়া মুক্তা, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,
তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি, তেতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, তেঁতুলিয়া  মডেল থানার (ওসি) অফিসার ইনচার্জ   সুজয় কুমার রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী মাহমুদুর রহমার ডাবলু, নির্বাচিত পুরুষ ভাইস- চেয়ারম্যান তৌহিদ হাসান তুহিন, মহিলা ভাইস-চেয়ারম্যান  সুলতানা রাজিয়া প্রমুখ সহ সরকারী কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন নেতৃত্ব বৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102