বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে রেজিয়া হত্যার দায়ে গ্রেফতার ২

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬২ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের রেজিয়া খাতুন (৪৮) হত্যাকাণ্ডের রহস্য ২৪ ঘণ্টার মধ্যে উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে এক সংবাদ  সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক (পিপিএম-সেবা) বলেন,  সোমবার সকালে পীরগঞ্জ থানাধীন ৯নং সেনগাঁও ইউপির অন্তর্গত কানাড়ী গ্রামস্থ আম বাগানের ভিতরে রেজিয়া খাতুনের লাশ দেখতে পাওয়া যায়। এ ব্যাপারে নিহতের ছেলে জুলফিকার আলী রুবেল (২৮) পীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে পুলিশ সুপার, ঠাকুরগাঁও এর নির্দেশক্রমে উক্ত ঘটনার রহস্য উদঘাটনের জন্য পীরগঞ্জ থানা এবং জেলা গোয়েন্দা শাখা, ঠাকুরগাঁও এর সমন্বয়ে বিশেষ টিম ঘটনাস্থল পর্যবেক্ষণ করে ঘটনার রহস্য উদঘাটনে নিবিড়ভাবে কাজ শুরু করে।

একপর্যায়ে স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ, ঘটনাস্থল পর্যবেক্ষণ এবং বিভিন্ন উৎস থেকে প্রাপ্ত অপরাধ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযানিক দল একই দিনে হত্যার ঘটনার সাথে সম্পৃক্ত আসামি ঐ এলাকার মালগাঁও গ্রামের মৃত তমিজ উদ্দীনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও কানাড়ী গ্রামের মৃত ধনীবুল্লার ছেলে এনতাজুল (৪৪) কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে জানা যায়, মৃত রেজিয়া খাতুন (৪৮)’কে তারা শারীরিক সম্পর্ক স্থাপনের কু-প্রস্তাব দেয়। কু-প্রস্তাবে রাজি না হলে তারা রেজিয়ার মুখ চেপে ধরে ও গলায় ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম, ডিআইওয়ান আব্দুল মতিনসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদ কর্মীরা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102