বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ‘হাতিল’ এর নতুন শো রুম উদ্বোধন

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৮ মে, ২০২৪
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

জাকজমকপুর্ন আয়োজনে ঠাকুরগাঁওয়ে “হাতিল” এর নতুন শো-রুম উদ্বোধন করা হয়েছে। রবিবার পৌর শহরের বঙ্গবন্ধু সড়কের ‘যমুনা প্লাজা”র দ্বিতীয় তলায় ফিতা ও কেক কেটে শো-রুমের উদ্বোধন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

পরে শো-রুম কতৃপক্ষের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘হাতিল”র এসিস্ট্যান্ট ডাইরেক্টর মাইশা রহমান মিথিলা, এজিএম (সেলস ও মার্কেটিং) রঞ্জিত রায়, ম্যানেজার অরুন মজুমদার, টেরিটরি ইনচার্জ মো: রাফিউল হাসান, সদর থানার অফিসার ইনচার্জ এবিএম ফিরোজ ওয়াহিদ, ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি এস,এম সামসুজ্জামান (দুলাল), পরিচালক মো: রফিকুল ইসলাম রোহানসহ টেরিটরিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন ব্যাংকের ম্যানেজার, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

উদ্ভোধনের পর শো-রুমের বিভিন্ন ফার্নিচার ও পন্যসামগ্রী দেখেন প্রধান অতিথি পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক। নিত্য নতুন পন্য সামগ্রীর বিপুল সমাহার নিয়ে ‘হাতিল” সাধারণ মানুষের পছন্দের সকল চাহিদা পূরণে সচেষ্ট বলে জানান কর্মকর্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102