বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় ডিবি পরিচয়ে যুবককে তুলে নেওয়ার অভিযোগ

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২১৫ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলায় তেতুলিয়ায় উপজেলায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে মোঃ সাগর হোসেন(২৫) নামে এক যুবককে শনিবার সকাল ১০ টায় বাংলাবান্ধা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে রবিবার পর্যন্ত তাঁর খোঁজ পায়নি পরিবার। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে কোনো তথ্য নেই বলা হচ্ছে। মোঃ সাগর হোসেনের বাড়ি বাংলাবান্ধা ইউনিয়নের গুচ্ছ গ্রামে।
তাঁর বাবা মহসিন আলী জানান, শনিবার সকালে তাদের বাড়ির পাশে বাংলাবান্ধা স্থল বন্দর জিরোপয়েন্টে  পাঁচজন লোক ডিবি পরিচয় দিয়ে সাগরকে ধরে বাইরে থাকা সাদা মাইক্রোবাসের কাছে নিয়ে যান। এ সময় তারা জানান, সাগরের  বিরুদ্ধে কোনো মামলা নেই। তাঁর কাছ থেকে কিছু তথ্য জেনেই ছেড়ে দেওয়া হবে। কিন্তু তারা সেটি না করে সাগরকে গাড়িতে তুলে নিয়ে যায়। এ সময় তাঁর ব্যবহৃত মোবাইল ফোন ও নিয়ে গেছেন তারা। মহসিন আলী আরও জানান, তাঁকে নিয়ে যাওয়ার সময় নিজেদের পরিচয়পত্র দেখিয়েছেন ওই ৫ জন। তাদের হাতে পিস্তল ও হাতকড়া ছিল। ঘটনার আগের দিন বিকেল থেকে সাগরদের  বাড়ির আশপাশে ও বাজারে তাদের ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। এলাকার অনেকেই তাদের দেখেছেন।
তিনি বলেন, ‘শনিবার  সকালে স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে থানায় যাই। থানার এসআই  তপন কুমারকে  বিষয়টি অবগত করি। তবে তিনি এ বিষয়ে কিছু জানেন না বলেন। দুই দিন ধরে পঞ্চগড় ডিবি কার্যালয়সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও ছেলের কোন খোঁজ পাইনি। শনিবার বিকেলে ডিবি অফিসে গিয়ে সাগরের জাতীয় পরিচয়পত্র দেখাই। কিন্তু তারা বলছে, এমন কাউকে এখানে আনা হয়নি।
’১ নংবাংলাবান্ধা ইউপি চেয়ারম্যান কুদরতি ই খুদা মিলন
জানান, সাগর গত এক বছর গ্রামের বাড়িতেই ছিলেন। তিনি ভালো ছেলে। অপরাধ করলে তাঁর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। তবে কী অপরাধ করেছেন, সেটা পরিবারকে জানানো দরকার। তাঁকে কোথায় নেওয়া হয়েছে, জানতে না পেরে দুশ্চিন্তায় দিন পার করছেন তার স্বজনরা।
স্থানিয়রা জানান, শুক্রবার  (২৪ মে)  রাতে, এই গাড়িটি,বাংলাবান্ধা  ধানশিড়ি আবাসিক হোটেলে আসে। এবং রাত্রী যাপন করে। তাদের সদস্য সংখ্যা ছিল ৫ জন। হোটেলে রেজিস্ট্রার এ ঠিকানা পূরণ করতে চাইলে, ডিবি পুলিশ, বলে পরিচয় দিয়ে থাকেন। এবং ঠিকানা লাগবে না বলে তারা জানান। ২৫ মে সকল বেলা ৫ জন হোটেল ধানসিঁড়ি থেকে বিদায় নিয়ে, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, বাংলাবান্ধা স্থল বন্দর যান । সেখানে কিছুক্ষন অবস্থান করার পর স্থল বন্দরে থেকে
পাথর ব্যবসায়ী মোঃ সাগর হোসেনকে  ডেকে গাড়ির কাছে  আসতেই, পিস্তল দেখিয়ে, ডিবি পুলিশ পরিচয় দিয়ে, গাড়ি তে তুলে, দ্রুত গতিতে পঞ্চগড় জেলা অভিমুখে রওনা করেন তারা।
এ ঘটনা টি  জানাজানি হওয়ার পর তার নিকট আত্মীয় স্বজন গন ছুটে আসেন তেঁতুলিয়া মডেল থানায়। শনিবার ২৫ মে বিকালে  জিডি করেন। তারপর, পঞ্চগড় ডিবি কার্যালয়ে যান। সেখানে ও ঘটনা জানান। রংপুর পর্যন্ত বহু খুঁজাখুঁজি করে তাকে কোথাও পাননি।
তেঁতুলিয়া থানার ওসি সুজয় কুমার রায় বলেন, সাগরকে কারা নিয়ে গেছে, জানা নেই। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে গেলে অবশ্যই পরিচয়পত্র দেখিয়ে নিয়ে যাওয়ার কথা। আমরা বিষয়টি খোঁজ নিয়ে দেখব।
এ বিষয়ে জানতে চাইলে পঞ্চগড় জেলা  গোয়েন্দা পুলিশের( ডিবি) ওসি বলেন আমাদের কোনো টিম ওই দিন তেঁতুলিয়ায় যায়নি। এ বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102