বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে ৩৪ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ২৯৯ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ে প্রায় ৩৪ কেজি  ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ে পুকুরে পাহাড় বাধার সময় প্রায় ৩৪  কেজি ওজনের একটি মূর্তি উদ্ধার করেছেন ইয়াছিন আলী নামে এক ব্যবসায়ী।পরে খবর পেয়ে মূর্তিটি ঠাকুরগাঁও সদর পুলিশ তাদের হেফাজতে নিয়ে যায়।

শনিবার (২৫ মে) সকাল সাড়ে ১১ টার সময় ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের পশ্চিম বেগুনবাড়ি রাজাপুকুর বাজারের পশ্চিম পাশে বহুপুকুর নামক স্থানে পুকুরের পাড় বাধার সময় এ মূর্তিটি পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা আসরারুল হক জামালি জানান,আমাদের পুকুরে একটি কষ্টিপাথরের মূর্তি পাওয়া গেছে, এটার ওজন ৩৩ কেজি ৮০০ গ্রাম। শনিবার সকাল সাড়ে এগারোটার দিকে আমার চাচা ইয়াসিন আলী সেটি প্রথমে দেখতে পেয়ে আমাদেরকে খবর দিলে আমরা পুলিশকে খবর দিই। খবর পেয়ে পুলিশ এসে আমাদের নিকট থেকে মূর্তিটি নিয়ে যায়।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম ফিরোজ ওয়াহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হলে তারা মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এটি বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102