রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

সিলেটের ৩ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন যারা

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ মে, ২০২৪
  • ১৯৬ এই পর্যন্ত দেখেছেন
৬ষ্ট উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ  মঙ্গলবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে।  সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে সিলেটের গোয়াইনঘাট উপজেলায় বিএনপির বহিস্কৃত নেতা শাহ আলম স্বপন, জৈন্তাপুর উপজেলায় লিয়াকত আলী ও কোম্পানিগঞ্জ উপজেলায় মজির উদ্দিন বে- সরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গোয়াইনঘাট উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ফারুক আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন সিলেট জেলা বিএনপির বহিস্কৃত নেতা শাহ আলম স্বপন। তিনি ঘোড়া প্রতিকে পেয়েছেন ৪৫ হাজার ৬৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক আহমদ মোটরসাইকেল প্রতিকে পেয়েছেন ২৬ হাজার ৭৭০ ভোট।
জৈন্তাপুর উপজেলা পরিষদের  নির্বাচনে আনারস প্রতিকে ৩৭ হাজার ৫ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক লিয়াকত আলী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুক্তরাষ্ট্র প্রবাসী আবদুল গফ্ফার চৌধুরী কাপ-পিরিচ প্রতিকে পেয়েছেন ২৩ হাজার ৯৫৬ ভোট।
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদকে পরাজিত করে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাক মজির উদ্দিন। তিনি আনারস প্রতিকে ভোট পেয়েছেন  ২৮ হাজার ৭১৮। নিকতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান  শামীম আহমদ মোটরসাইকল প্রতিকে পেয়েছেন ২১ হাজার ৯১১ ভোট।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102