রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগঞ্জ উপজেলার দিনারপুরে ইয়াবা ও গাঁজাসহ ২জন গ্রেপ্তার

শাহ সুলতান আহমদ
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৫৯ এই পর্যন্ত দেখেছেন

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পাহাড়ি অঞ্চল হিসেবে খ্যাত দিনারপুরে বসত বাড়িতে কৌশলে ইয়াবা ও গাঁজা বিক্রি করার অপরাধে পৃথক স্থান থেকে এক মহিলা ও এক পুরুষকে  বুধবার গ্রেপ্তার করেছে হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। পরে তাদেরকে নবীগঞ্জ থানা পুলিশে সোপর্দ করলে হবিগঞ্জ আদালতে মাধ্যমে তাদেরকে কারাগারে প্রেরন করা হয়েছে।

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক সাজেদুল হাসান জানান, বুধবার সকালে গোপন সংবাদ পেয়েছেন নবীগঞ্জের পৃথক দুটি স্থানে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে। তাৎক্ষনিকভাবে নবীগঞ্জ উপজেলার ১০ নং দেবপাড়া ইউনিয়নের পূর্ব দেবপাড়া কুরুটিলা এলাকার মোঃ মায়ান মিয়ার পুত্র মায়াদ মিয়া (৪২) কে আটক করে তার ঘরে থাকা ১ শ ২ পিস  ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী একই উপজেলার ১১ নং গজনাইপুর ইউনিয়নের বনগাঁও গ্রামের জয়নুল মিয়ার স্ত্রী মোছাঃ শাহিনা আক্তার (৪৫) কে আটক করে তার ঘর থাকা আঁধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।দুপুরে তাদের দুজনকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রের উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম।

এব্যাপারে জানতে চাইলে-হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রনের সহকারী পরিচালক সাজেদুল হাসান বলেন নবীগঞ্জের পৃথক স্থান থেকে ইয়াবা গাঁজাসহ একজন পুরুষ ও একজন মহিলাকে আটক করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়েছে। থানা থেকে তাদেরকে হবিগঞ্জ কোর্টের মাধ্যমে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরন করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102