বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন

ছাতক উপজেলা নির্বাচন থেকে ভাইস চেয়ারম্যান প্রার্থী শহিদুজ্জামান এর প্রার্থীতা প্রত্যাহার

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুজ্জামান শিপলু নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি নির্বাচনের শেষ সময়ে এসে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
শহিদুজ্জামান শিপলু উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের বাসিন্দা মরহুম খয়রুল ইসলামের পুত্র। তিনি উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল আহমদের ছোট ভাই এবং সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের চাচতো ভাই।
ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে শহিদুজ্জামান শিপলু’র নির্বাচনী প্রতিক টিউবওয়েল। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে  উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ঘোষণা দিয়ে নির্বাচনী এলাকায় গনসংযোগ ও বিভিন্ন প্রচার প্রচারণা অব্যাহত ভাবে চালিয়ে গেছেন। প্রতিক বরাদ্ধের পর পুরোপুরি নির্বাচনের মাঠে নেমে পড়েন তিনি। এতোদিন বিরামহীনভাবে টিউবওয়েল প্রতিকে জনগণের কাছে ভোট প্রার্থনা করেছেন।
সোমবার (২০ মে ২৪) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। নিজ বাড়িতে বসেই এ ঘোষণা দেন তিনি। এ সময় উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান বিল্লাল আহমদ, ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি খায়রুল হুদা সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে যারা তার সাথে নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন, সময় ব্যয় করে তার জন্য কষ্ট করেছেন এসব কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102