সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান হিসেবে আহম্মদ হোসেন বিপ্লব বেসরকারি ভাবে নির্বাচিত

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও )
  • খবর আপডেট সময় : বুধবার, ২২ মে, ২০২৪
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচন অনুক্ঠিত হয়েছে। নির্বাচনে প্রথম বারের মতো  ৪৪ হাজার ২৫৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন ঘোড়া প্রতীকের প্রার্থী আহমদ হোসেন (বিপ্লব)।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী সইদুল হক পেয়েছেন ৩৪হাজার ১৮০ ভোট।
মঙ্গলবার (২১ মে)  সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ৬৬ টি ভোট কেন্দ্রে একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।  উল্লেখ্য, রাণীশংকৈল উপজেলায় ৮ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভাসহ মোট ১ লাখ ৮৩ হাজার ৩ ৯১ জন ভোটার রয়েছে। এর মধ্যে মোট পুরুষ ভোটারের সংখা ৯৪ হাজার ২ শত ৮১ জন এবং মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।  এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৫ জন তার মধ্যে সোহেল রানা নির্বাচিত হন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সারমিন আকতার নির্বাচিত হয়। উপজেলায় মোট ১৮৩৩৯১ ভোটের মধ্যে ভোটারদের প্রদত্ত ভোট সংখ্যা ১১৩৩৪৭। যার শতকরা হার ৬১.৮১ ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102