শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

দেবীগঞ্জ ও বোদায় উপজেলায় পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন
আগামীকাল  (মঙ্গলবার ) অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয়  ধাপের উপজেলা  পরিষদ নির্বাচনে পঞ্চগড়ের বোদা ও দেবীগঞ্জে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
সোমবার  (২০ মে ) বিকেলে দেবীগঞ্জ উপজেলা ও বোদা উপজেলা নির্বাচন অফিস চত্বর থেকে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারদের হাতে নির্বাচনী সকল সরঞ্জাম তুলে দেন উপজেলা নির্বাচন অফিসারেরা। এসময় প্রিজাইডিং অফিসারগণ সকল সরঞ্জাম বুঝে নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে নিজ নিজ ভোট কেন্দ্রে নিয়ে যায়।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এবারের দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের তিনজন, বিএনপির একজন, স্বতন্ত্র একজনসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ছাড়া উপজেলা ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানসহ চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
একই সাথে পঞ্চগড়ের দুই উপজেলার ৩টি ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে পাঠানো হয়েছে সকল নির্বাচনী সরঞ্জাম।
পঞ্চগড় জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীগঞ্জ ইউনিয়ন,  দেবীডুবা ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বোদা উপজেলার ঝলইশালশিরি ইউনিয়নে ব্যালট পেপারের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। এই তিন ইউনিয়নের ২৭টি ভোট কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে। ৩ ইউনিয়নে মোট ৪৪ হাজার ৫১০ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করবেন। এর মধ্যে বোদা উপজেলায় একটি ইউপিতে ১৪ হাজার ৭৫৯ জন ও দেবীগঞ্জ উপজেলার দুটি ইউপিতে ২৯ হাজার ৭৫১ জন ভোটার। দেবীগঞ্জের ২ ইউপিতে ১৫ জন ও বোদার এক ইউপিতে ৩সহ মোট ১৮ জন চেয়ারম্যান প্রতিদ্বন্দীতা করছেন।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি সম্পর্কে পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ এনামুল হক এবং অতিরিক্ত জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ বলেন, নির্বাচনের সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হবে এবং ভোটের দিন ব্যালট পেপার পাঠানো হবে। ভোটের দিন কেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন রাখতে পুলিশ এবং আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া, স্ট্রাইকিং ফোর্স হিসেবে তিন প্লাটুন বিজিবি ও র‌্যাবের একটি টিম মাঠে থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102