বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

ছাতক পৌরসভা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ২৫৫ এই পর্যন্ত দেখেছেন

সেলিম মাহবুব,ছাতকঃ ছাতক উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।উদ্ভোধনী অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে সিলেটের বিভাগীয় কমিশনার মো.খলিলুর রহমান ও ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী ছাতক পৌরসভা চত্ত্বরে পৌরসভার অর্থায়নে স্থাপিত ম্যুরাল সোমবার সকালে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ। বিভাগীয় কমিশনার পরে পৌরসভার বিভিন্ন দপ্তর পরিদর্শন ও পৌরসভার সম্মেলন কক্ষে মেয়র, কাউন্সিলর ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

এসময় বাস্তবায়নাধীন ও প্রস্তাবিত পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়। এর মধ্যে বাস্তবায়ধীন পৌরসভা চত্ত্বর সৌন্দর্য বর্ধন প্রকল্প, প্রস্তাবিত শহরের চাঁদনী ঘাট উন্নয়ন ও অত্যাধুনিক রিভারভিউ প্রকল্প এবং শেখ রাসেল মিনি ষ্টেডিয়াম বর্ধিতকরন ও মাঠ সংলগ্ন সুরমা নদীর পার জুড়ে দৃষ্টিনন্দন রিভারভিউ প্রকল্প প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা ছিল উল্লেখযোগ্য। বিভাগীয় কমিশনার বাস্তবায়ধীন ও গৃহীত এসব প্রকল্পের ভুয়ষী প্রশংসা করে এর বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতার কথা বলেন। ম্যুরাল উদ্বোধনী অনুষ্ঠানে সুনামগঞ্জের জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) ইসলাম উদ্দিন, পৌর সচিব খান মোহাম্মদ ফারবী, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স’র পরিচালক আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, বিভাগীয় কমিশনারের একান্ত সচিব সনজিত কুমার চন্দ, সিএ-২ খুর্শেদ আলম, ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আবুল হাসান, পৌর কাউন্সিলর লিয়াকত আলী, ইরাজ মিয়া, হাজী ছালেক মিয়া, হাজী নাজিমুল হক, রশিদ আহমদ খছরু, শফিকুল হক, পৌর মহিলা কাউন্সিলর রত্না রানী মালাকার, নূরেছা বেগমসহ সরকারী ও পৌর কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102