রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রলীগ নেতা কর্মীদের সংগঠন

ছাত্রলীগ রিইউনিয়ন কমিটি ইউকের সভা অনুষ্টিত

ফয়ছল মনসুর
  • খবর আপডেট সময় : বুধবার, ১৫ মে, ২০২৪
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন
বৃটেনের বসবাসকারী মৌলভীবাজার জেলার  প্রাক্তন ছাত্রলীগ নেতাকর্মীদের আত্মার আত্মীয়তা ও প্রাণের  সেতুববন্ধন অটুট রাখা ও  সবাইকে ঐক্যের বন্ধনে একটি প্লাটফর্মে নিয়ে আসার লক্ষ্যে কাজ করার দীপ্ত শপথে গঠিত মৌলভীবাজার সাবেক ছাত্রলীগ নেতাকর্মীদের রিইউনিয়ন কমিটি ইউকের এক  সভা পুর্ব লন্ডনের  ইমপ্রেশন ইভেন্টে বিপুল সংখ্যক প্রাক্তন ছাত্রলীগের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে।
রিইউনিয়ন কমিটির আহবায়ক মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রিইউনিয়ন কমিটির সদস্য সচিব রুহুল আমীন রুহেল এর  পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী আকিল আহমদ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউন্সিলার মুজিবুর রহমান জসিম, ওয়েলস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি  মৌলভীবাজার জেলার সাবেক ছাত্রনেতা মোহাম্মদ মকিস মনসুর, কমিউনিটি লিডার মোস্তফা কামাল বাবলু, আব্দুর রশিদ কাজল, নজরুল ইসলাম অকিব, মুহিবুর রহমান খসরু,
খয়রুল রব মুকুল, ইকবাল আহমদ, আব্দুল বাছিত, সেলিম আহমদ, শেখ আব্দুর রউফ , মোহিদুর রহমান, দিলু মিয়া, জয়নাল আহমদ, সেলিম আহমদ, কাউন্সিলার কাবিদ আহমদ,রাধা কান্ত ধর, শাহ শাফি কাদির, জয়নাল ইসলাম, মোয়াইমিন আহমদ, দেওয়ান ফাহিম আহমদ চৌধুরী ,আমিনুল ইসলাম বেলাল, মোহাম্মদ আজিজুল আম্বিয়া,আমজাদ হোসেন সানি, এস এম দোলাল আহমদ ও রাসেল আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সামারের মধ্যে রিইউনিয়ন এর  সভা অনুষ্টান করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ৩রা জুন সন্বা ৬.০০ ঘটিকার সময় পূর্ব লন্ডনে প্রস্তুতি সভায় রিইউনিয়ন কমিটির সভা করার সিদ্বাস্ত গূহিত এবং বিস্তারিত কর্মসূচি চুড়ান্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102