রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন

পঞ্চগড় হাসপাতালে ধর্ষণের দায়ে গ্রেপ্তার ১

পঞ্চগড় সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৬ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ধর্ষণের শিকার হয়েছেন এক মানসিক ভারসাম্যহীন নারী। ঘটনা জানাজানি হলে অভিযুক্ত মোজাম্মেল হক (৫৫) নামের একজনকে হাসপাতাল কর্তৃপক্ষ আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
রোববার (১২ মে) বিকেলে হাসপাতালের স্বেচ্ছাসেবী খোকন বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করলে ঐ মামলায় মোজাম্মেল হক নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার দেখানো হয়। গ্রেপ্তারকৃত মোজাম্মেল নীলফামারী জেলার ডোমার উপজেলার দক্ষিণ আমবাড়ি এলাকার আবসার আলীর ছেলে।
পুলিশ জানায়, মানসিক ভারসাম্যহীন ওই নারী তার পরিচয় বলতে পারছেন না। দুর্ঘটনায় তার পা ভেঙে গেলে তাকে হাসপাতালে ভর্তি করায় কিছু স্বেচ্ছাসেবী। প্রায় এক থেকে দেড় মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। কখনও হাসপাতালের বারান্দায় আবার কখনও হাসপাতাল চত্বরে তাকে দেখা যায়। শনিবার রাত ৩টায় হাসপাতালের সামনের অ্যাম্বুলেন্স শেডের পাশে ওই নারী শুয়ে ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে মোজাম্মেল তাকে জোর করে ধর্ষণ করেন। পরে ওই নারীর চিৎকারে আশপাশে থাকা অ্যাম্বুলেন্স চালকরা এসে মোজাম্মেলকে হাতেনাতে আটক করে পুলিশের হাতে তুলে দেন। ধর্ষণে অভিযুক্ত মোজাম্মেল গত ১০ মে শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
এ ব্যাপারে পঞ্চগড় সদর থানার পরিদর্শক তদন্ত রঞ্জু আহম্মেদ বলেন, একজন মানসিক ভারসাম্যহীন নারীকে ধর্ষণের অভিযোগে আমরা মোজাম্মেল হক নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছি। ওই নারীকে হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102