বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

যুক্তরাজ্য প্রবাসীর সৌজন্যে ছাতকে শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন
যুক্তরাজ্য প্রবাসী, শিক্ষানুরাগী জসিম উদ্দিনের উদ্যোগে ও আর্থিক সহায়তায় মাধ্যমিক বিদ্যালয়ের ছাতকে স্কুল শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯মে)  স্কুল চলাকালীন সময়ে উপজেলার চরমহল্লাহ ইউনিয়নের কামরাঙ্গী জনতা উচ্চ বিদ্যালয় অর্ধ শতাধিক শিক্ষার্থীদের হাতে ছাতা তুলে দেয়া হয়।
ছাতা বিরতণ উপলক্ষে জনতা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ছাদিক আহমদের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক বাছিতুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ছাতা বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি গণিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে যুক্তরাজ্য প্রবাসী জসিম উদ্দিন’র স্বজন জয়নাল আবেদীন, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম, ছাতক প্রেসক্লাব’র সাংগঠনিক সম্পাদক নূর মিয়া রাজু, সিনিয়র শিক্ষক গওছুল আজম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হাবিবুর রহমান, অভিভাবক সদস্য দূদু মিয়া সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, জনতা উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক শাহ’নূর আলী।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102