রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন
সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজারে মোটরসাইকেল দুর্ঘটনায় দোয়ারাবাজার উপজেলা এলজিইডি অফিসের কার্য সহকারী মাহফুজুর রহমান (২৯) নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলা প্রকৌশলী অফিস থেকে জনতা ব্যাংকে নিজের বেতন ভাতাদি উত্তোলন করে ছাতক থেকে ফেরার পথে ছাতক  কিবরিয়া কমিউনিটি সেন্টারের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন।বিকেলে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
মোটরসাইকেল দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে পরিবারসহ উপজেলা প্রকৌশলী অফিসের সব সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসে। তিনি দোয়ারাবাজার উপজেলা প্রকৌশলী অফিসে ২০২১ সালে পুকুর ও খাল উন্নয়ন প্রকল্প (আইপিসিপি) কার্য সহকারী পদে যোগদান করেন।
মাহফুজুর রহমান নাটোর জেলার লালপুর উপজেলার দিলালপুর গ্রামের মাজেদ আলীর পুত্র। তাঁর মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা প্রকৌশলী আব্দুল হামিদ সহ উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102