মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

ছাত্রলীগের উদৌগে

ফিলিস্তিনের স্বাধীনতার দাবীতে সমাবেশ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৮৬ এই পর্যন্ত দেখেছেন

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণার দাবীতে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের আয়োজনে অনুষ্ঠিত হয় সমাবেশ ও পতাকা উত্তোলন।

সোমবার (৬ মে) বাংলাদেশ ছাত্রলীগ এর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দেশব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে এ কর্মসূচী পালনের অংশ হিসেবে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগ এ কর্মসূচীর আয়োজন করে। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় পতাকার পাশে অর্ধনমিত অবস্থায় ফিলিস্তিনি পতাকা উত্তোলন, শান্তি পদযাত্রা ও সমাবেশ।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশে ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও কলেজের শিক্ষক সহ সাধারণ শিক্ষার্থীর অংশগ্রহণ করেন।

ছাত্রনেতা নাহিদ ও সাজ্জাদ এর সঞ্চালনায় পতাকা উত্তোলন পর্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর এ.বি.এম মোখলেছুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক বিজন চন্দ্র দেবনাথ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সুরঞ্জিত কিলিকদার, গণিত বিভাগের সহকারী অধ্যাপক সুদর্শন শীল, বাংলা বিভাগের প্রভাষক মোঃ সাইফুল ইসলাম, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ দেলোয়ার হোসেন সহ কলেজের সাধারণ শিক্ষার্থীরা এই কর্মসূচীতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102