বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

উপজেলা পরিষদ নির্বাচনে

শ্রীমঙ্গল উপজেলার সকল প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলার ৪ জন চেয়ারম্যান প্রার্থী, ৩ জন পুরুষ ও ৩ মহিলা ভাইস-চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে।

রবিবার (৫ মে) মৌলভীবাজার  জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা শ্রীমঙ্গল উপজেলার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে বৈধ হিসেবে ঘোষণা দিয়েছেন।

প্রার্থীরা হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায় তিনিমার্কা চেয়েছেন কাপ-পিরিচ, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ আছকির মিয়া, তিনি মার্কা চেয়েছেন মোটর সাইকেল।  সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক প্রেম সাগর হাজরা, তিনি মার্কা চেয়েছেন আনারস। উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আফজাল হক, তিনি মার্কা চেয়েছেন ঘোড়া।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও উপজেলা পরিষদের সাবেক চেয়াম্যান প্রয়াত রনধীর কুমার দেবের পুত্র ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন মনোনয়ন পত্র দাখিল করেছেন।

মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়াম্যান মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ১২ মে প্রার্থীতা প্রত্যাহার ও ১৩ মে প্রার্থীদেরকে প্রতিক বরাদ্ধ এবং আগামী ২৯ মে  সকাল ৮ ঘটিকা হতে বিকেল ৪ ঘটিকা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102