রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে উপজেলা পরিষদ নির্বাচনে ১০ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৯৪ এই পর্যন্ত দেখেছেন

তৃতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে শ্রীমঙ্গল উপজেলায় চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা যায়।

এই প্রথম অন-লাইনে ২ মে সর্বশেষ তারিখে মনোনয়ন পত্র দাখিল করে চেয়ারম্যান পদে প্রার্থী হলেন উপজেলা পরিষদের বর্তমান চেয়াম্যান ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ভানু লাল রায়, প্রতীক চেয়েছেন কাপ-পিরিচ, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আছকির মিয়া, প্রতীক চেয়েছেন মোটর সাইকেল, উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো.আফজাল হক, প্রতীক চেয়েছেন ঘোড়া এবং উপজেলা জাতীয় শ্রমিক লীগের যুগ্ম-আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, তিনি চেয়েছেন আনারস।

চার চেয়ারম্যান প্রার্থী

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, মৌলভীবাজার জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এম এ নোমানী ও সাবেক উপজেলা চেয়ারম্যান প্রয়াত রনধীর কুমার দেবের পুত্র উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজু দেব রিটন এবং মহিলা ভাইস চেয়াম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান মিতালী দত্ত, উদয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কবিতা রানী দাস ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আনোয়ার হোসেন শাহীনের সহধর্মিণী হাজেরা বেগম মনোনয়ন পত্র দাখিল করেছেন।

আগামী ৫ মে মনোনয়ন পত্র যাচাই বাছাই, প্রার্থীতা প্রত্যাহার ১২ মে, প্রতিক বরাদ্ধ ১৩ মে ও ভোট গ্রহন ২৯ মে অনুষ্ঠিত হবে বলে তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন অফিসার মো.আতাউল হক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102