সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ১৬৩ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে তৈমুল হক (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রানীশংকৈল থানা পুলিশ। বৃহস্পতিবার(২ মে) উপজেলার রামপুর বাজারের পূর্বপাশে পাকা সড়ক সংলগ্ন ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তৈমুল উপজেলার ধর্মগড় ইউনিয়নের সড়কটলী নুনতোর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে। রাণীশংকৈল থানার ওসি সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে স্থানীয় এক কৃষক ভুট্টাক্ষেতে পানি দিতে গিয়ে ওই ব্যক্তির মরদেহ দেখতে পায়। খবর পেয়ে ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার (অবস এন্ড ক্রাইমস) আসাদুজ্জামান, এএসপি সার্কেল রেজাউল হক, ওসি সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

মৃতের ছেলে সানাউল ইসলাম ও ভাই নজরুল ইসলাম জানান গত শনিবার সকালে তৈমুল হক বাড়ি থেকে বের হয়। এর পর অনেক খোঁজাখুঁজি করে তাকে কোথাও পাওয়া যায়নি।

রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ সোহেল রানা আরো বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে
পাঠানো হচ্ছে । ময়নাতদন্ত রিপোর্ট অনুযায়ী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102