বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ১ মে, ২০২৪
  • ১৬১ এই পর্যন্ত দেখেছেন

১লা মে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট(সেড) এর উদৌগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিআরসির নির্বাহী চেয়াম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

এর পুর্রে মঙ্গলবার(৩০ এপ্রিল) শ্রীমঙ্গল উত্তরসুরস্থ ব্রাক লার্নিং সেন্টারে ‘চা শ্রমিক ও হরিজন পরিচ্ছন্নতা কর্মীদের ন্যায্য মজুরির প্রশ্ন ও কর্মপরিবেশ’ বিষয়ক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেড এর পরিচালক ফিলিপ গাইন।

“মানুষে মানুষে সামাজিক ও অর্থনৈতিক অসাম্য বিলোপ করিবার জন্য, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বন্টন নিশ্চিত করিবার জন্য এবং প্রজাতন্ত্রের সর্বত্র অর্থনৈতিক উন্নয়নের সমান স্তর অর্জনের উদ্দেশ্যে সুষম সুযোগ-সুবিধাদান নিশ্চিত করিবার জন্য রাষ্ট্র কার্যকর ব্যবস্থা গ্রহণ করিবেন।” – বাংলাদেশ সংবিধান, ধারা ১৯ (২) এর আলোকে অনুষ্ঠিত আলোচনা সভায় কমিউনিটি কন্ঠ( প্রতিনিধ) হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও ট্রেড ইউনিয়ন নেতা রামভজন কৈরী, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন(বিসিএসইউ) এর সহ-সভাপতি জেসমিন আক্তার, অর্থ সম্পাদক পরেশ কালিন্দি এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নৃপেন পাল। শ্রীমঙ্গলের হরিজন পরচ্ছন্দ কর্মী সুকন বাসফোর, সাগর বাসফোর, বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ মৌলভীবাজারের সভাপতি কান্তিলাল বাঁসফোর প্রমূখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সাবেক মহা পরিচালক ড. মোহাম্মদ আবদুল ওয়াজেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. তানজিমুদ্দিন খান, নাজদীকের উপদেষ্টা কাত্যিয়ানী চান্দোলা, বিভাগীয় শ দপ্তরের উপ পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ- মহাপরিদর্শক শ্রীমঙ্গলের মোহাম্মাদ মাহবুবুল হাসান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102