বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

নির্বাচনী বিতর্ক অনুষ্ঠানে অভিযোগ

তেতুলিয়ায় চা সিন্ডিকেটে বিসমিল্লাহ চা কারখানা জড়িত

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
পঞ্চগড় জেলার তেতুলিয়ায় বিসমিল্লাহ চা কারখানা সিন্ডিকেট জড়িত বলে অভিযোগ তুলেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু ।তিনি বলেন – এ চা কারখানাটি কাঁচা চা-পাতার বাজারেও সিন্ডিকেট গডে তুলেছে। দেশের উত্তরাঞ্চলে কাঁচা চা-পাতা আহরণের ভরা মৌসুমে সিন্ডিকেট করে প্রক্রিয়াজাত কারখানার মালিকরা পাতার দাম কমিয়ে দিয়েছে। এতে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চা-চাষীরা। মৌসুমের শুরুতে কাঁচা চা-পাতার দাম অর্ধেকে নেমে আসায় বিক্ষুব্ধ চাষীরা প্রতিবাদ সমাবেশ ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দিয়েছেন।
দৈনিক ঢাকা ট্রিবিউন ও চ্যানেল ২৪ আয়োজিত ” তেতুলিয়ায় উপজেলা পরিষদ  নির্বাচনী বিতর্ক অনুষ্ঠান আয়োজনে এক প্রশ্ন জবাবে  ডাবলু এ অভিযোগ করেন। উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান জানান , তেতুলিয়ায় আজিজ নগর গ্রামের  এলাকায় বিসমিল্লাহ চা কারখানা নামের সিন্ডিকেট করছে।
মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে তেতুলিয়া  উপজেলা ই এস ডিও মিলনায়তন কক্ষে দৈনিক ঢাকা ট্রিবিউন এর মোঃ রেজা আহম্মেদের  সঞ্চালনায় চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে বিতর্ক  অনুষ্ঠানে -উপস্থিত ছিলেন তেতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোঃ আব্দুল লতিফ তারিন, শ্রমিক নেতা মুক্তারুল হক মুকু, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকবৃন্দ এবং গন্যমান্য ব্যক্তিবর্গপ্রমুখ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102