রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

নবীগন্জে আইন শৃংখলা কমিটির সভায়

উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে প্রত্যেক ইউনিয়নে সভার সিদ্ধান্ত

এম এ আহমদ আজাদ, নবীগঞ্জ(হবিগঞ্জ)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪
  • ১৫৩ এই পর্যন্ত দেখেছেন

 

মঙ্গলবার (৩০ এপ্রিল) নবীগঞ্জ উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার(ভুমি) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মাসুক আলী, সাবেক উপজেলা কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি, ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী, ইজাজুর রহমান, সৈয়দ খালেদুর রহমান, দিলাওয়ার হোসেন, শেখ ছাদিকুর রহমান শিশু, মোঃ ছালিক মিয়া, এডভোকেট আক্তার মিয়া (ছুবা), মোঃ নোমান হোসেন, শাহ রিয়াজ সুমন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইকবাল আহমদ ছালিক, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদ, মৎস্য কর্মকর্তা আসাদ উল্লাহ, পজীপ কর্মকর্তা শাকিল আহমদ, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা বাবুল দেব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম তালুকদার, জনস্বাস্থ্য উপ সহকারী প্রকৌশলী মোহাম্মদ জাকারিয়া, একটি বাড়ি একটি খামারের ব্যবস্থাপক আমিনুর রহমান, শ্রমিক ইউনিয়নের সভাপতি ছামাদুল হক চৌধুরী, সমাজ সেবা কর্মকর্তা বিদ্য‚ৎ দাশ, সমবায় কর্তকর্তা জীতেন্দ্র সরকার, পল্লী বিদ্যূতের ডিজিএম ফয়েজ উল্লাহ, পল্লী বিদ্যুতের এজি.এম, জোয়েলউর রহমান, উপজেলা (ভারপ্রাপ্ত) শিক্ষা অফিসার মোশাহিদ আহমদ, ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ সোলাইমান খান প্রমুখ।

সভায় বক্তাগণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে বলে জানান। আগামী ২১ মে নবীগঞ্জ উপজেলা নির্বাচন সুষ্ঠু ভাবে করতে প্রতিটি ইউনিয়ন আইন শৃংখলা কমিটির সভা করে বিস্তারিত ব্যবস্থা গ্রহনের সিন্ধান্ত হয়। সুষ্টু নিরপেক্ষ নির্বাচন করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা। কাল বৈশাখী ঝড়ে ওশিলা বৃষ্ট্রিতে ক্ষতি গ্রস্থ ঘর বাড়ির তালিকা করার জন্য সিন্ধান্ত হয়। পৌর সভায় বিভিন্ন মাল বোঝাই ট্রাক ও গাড়ির টোল আদায়ের নামে চাঁদাবাজি বন্ধের জন্য দাবি জানানো হয়।

বিশেষ করে গরু চুরি ও সিদেল চুরি রোধ করতে অফিসার ইনচার্জকে আরো সর্তক হয়ে কিভাবে গরু চুরি রোধ করা যায় এ বিষয়ে পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102