মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার

ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে

চেয়ারম্যান প্রার্থী আমজাদ আলীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪
  • ১৩১ এই পর্যন্ত দেখেছেন
আসন্ন ছাতক উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আমজাদ আলীর সমর্থনে এলাকাবাসীর উদ্যোগে জাউয়া বাজার “রিভার ভিউ কনভেনশন হল এন্ড পার্টি সেন্টারে” এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষানূরাগী সাবেক শিক্ষক আব্দুল মুকিত শহিদ এর সভাপতিত্বে ও যুবলীগ নেতা আহাদ উদ্দিনের পরিচালনায় অনুষ্টিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা ও তরুন আওয়ামীলীগ নেতা আমজাদ আলী।
বিভিন্ন এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন জাউয়া বাজার ইউনিয়নের মেম্বার আঙ্গুর মিয়া, আব্দুল কদ্দুছ সুমন, সাবেক মেম্বার ফজলুল করিম, আব্দুছ ছাত্তার চরন, তোফায়েল আহমদ তালুকদার, প্রভাষক গৌছুল হক নাঈম, পাইগাঁও হাইস্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজী আব্দুল হক, ব্যবসায়ী আইয়ুব আলী, হাজী জালাল উদ্দিন, হাজী আছলম আলী। স্থানীয় মুরব্বি আকবর আলী, চান মিয়া, শ্রমিক নেতা আকবর আলী, শফিকুল ইসলাম, ব্যবসায়ী হেলাল আহমদ, কামাল মিয়া তালুকদার, হাজী তাজুল ইসলাম, ছৈদ আলী, আব্দুস ছোবান, গিয়াস উদ্দিন, প্রবাসি নাজমুল ইসলাম, নুরুল ইসলাম, কৃষ্ণ বাবু, রাধিকা দত্ত, সজিব দাস, আব্দুল মতিন প্রমুখ।
মতবিনিময় সভায় জাউয়া বাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামসহ পার্শ্ববতী ইউনিয়ন থেকে বিভিন্ন শ্রেণীপেশার লোকজন উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরান থেকে তেলাওয়াত করেন শিক্ষক কমর উদ্দিন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102