বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
অপরাধীর কোনো দল নেই—- মীর হেলাল উদ্দীন এমপি পঞ্চগড়ে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ অনুষ্ঠিত কৃষকদের মাঝে ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন বিতরণ অনুষ্ঠিত মিজান সভাপতি ও কাশেমকে সম্পাদক নির্বাচিত করে শ্রীমঙ্গল রেফারিজ এসোসিয়েশনের কমিটি গঠিত রবি’র উদ্যোগে হামজা চৌধুরীর সঙ্গে ভক্তদের আড্ডা অনুষ্ঠিত ঠাকুরগাঁও উপজেলার চৌধুরীহাট ব্যবসায়ী সমিতির কমিটি গঠিত পার্বত্যবাসী নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখছে- দীপেন দেওয়ান এমপি তেতুলিয়ায় উন্মুক্ত জবাবদিহি মুলক সভা অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সড়ক পুনর্বাসন কাজের শুভ উদ্বোধন

এশিয়া- প্যাসিফিক বধির দাবা আন্তর্জাতিক প্রতিযোগিতার উদ্বোধনে ত্রাণ প্রতিমন্ত্রী

প্রতিবন্ধীদের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান

মোঃ রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ১৮৭ এই পর্যন্ত দেখেছেন

বুধবার (২৪ এপ্রিল) থেকে রাজধানীর বিজয়নগরের হোটেল-৭১ এ শুরু হয়েছে প্রথম এশিয়া প্যাসিফিক একক বধির দাবা প্রতিযোগিতা ২০২৪। বাংলাদেশ বধির দাবা ফেডারেশন কর্তৃক ২৪ হতে ২৯ এপ্রিল পর্যন্ত ছয় দিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় ভারত, ইন্দোনেশিয়া ,মোঙ্গোলিয়া, কিরগিজস্তান, কাজাখস্তান ও স্বাগতিক বাংলাদেশের মোট ৩৯ জন বধির দাবারু অংশগ্রহণ করছেন।

আয়োজক কমিটির চেয়ারম্যান মোঃ খায়রুল বশারের সভাপতিত্বে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. মুহিববুর রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরচুন গ্রুপের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, ফ্রান্সের অধিবাসী ক্রীড়া সংগঠক খবির উদ্দিন ও ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী কামরুল হাসান।

প্রতিমন্ত্রী বলেন ,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সমাজে পিছিয়ে পড়া প্রতিবন্ধী সমাজের কল্যাণ ও সুরক্ষায় বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। সরকারের প্রতিবন্ধী ভাতা তাদের পারিবারিক ও সামাজিক অবস্থান সুদৃঢ় করেছে। তিনি আরো বলেন, প্রতিবন্ধীদের সুস্থ ক্রীড়া চর্চার জন্য দেশে ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ কাজ চলছে। তিনি প্রতিবন্ধীদের সমাজের উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্ত করার মাধ্যমে দেশকে এগিয়ে নিতে ক্রীড়া সংগঠকদের প্রতি আহ্বান জানান।

পরে প্রতিমন্ত্রী প্রতিকী দাবা খেলে এ আন্তর্জাতিক টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102