বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
একাত্তরের গণহত্যাকে আমেরিকার কংগ্রেসে স্বীকৃতির প্রস্তাব ও পাকদোসরদের বর্বরতা অধ্যাপক সাইয়্যিদ মুজিবের সাথে লেখক আহমেদ সিরাজের সাক্ষাৎ অনুষ্ঠিত সাবেক মন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীকে নিয়ে অপপ্রচারের নিন্দা যে কোনো মব শক্ত হাতে দমন করা হবে বই বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজা ও ইয়েমেনের শিশুদের জন্য দান সামাজিক যোগাযোগ মাধ্যম ওসির পোষ্টে মিশ্র প্রতিক্রিয়া আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত নাগরিকত্বের জন্য যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়া অনুমোদিত নয় আনন্দ উৎসবে কার্ডিফে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত পরলোকে সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান

তেঁতুলিয়া

উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা

খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪
  • ৩০৮ এই পর্যন্ত দেখেছেন
তেতুলিয়ায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে মঙ্গলবার (২৩ এপ্রিল) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক প্রতীক বরাদ্দের পর পরই শুরু হয়ে গেছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।
মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে উপজেলা নির্বাচন অফিস থেকে প্রতীক  পান  ১৫ জন প্রার্থী। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৮ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থীকে প্রতিক বরাদ্ধ করা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায়,তেতুলিয়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু এর প্রতীক আনারস, কেন্দ্রীয় কৃষকলীগ সহ সভাপতি আব্দুল লতিফ তারিন কাপ পিরিচ, সাবেক  ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী  মো. আনিছুর রহমান দোয়াত কলম, সাবেক উপজেলা পরিষদ  চেয়ারম্যান বিএনপি নেতা  মো. মুক্তারুল হক মুকু ঘোড়া মার্কা,  ব্যবসাহী মোঃ  নিজাম উদ্দিন খান মটরসাইকেল মার্কা পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে তেতুলিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তৌহিদ হাসান তুহিন  টিয়া পাখি, তেতুলিয়া উপজেলা ৪ নং শালবাহান  কৃষকলীগের সাধারন সম্পাদক আবু আশরাফ উড়োজাহাজ, তেতুলিয়া উপজেলা কৃষকলীগের  সাধারন সম্পাদক কবির হোসেন  বই, মৎস্যজীবী লীগ সভাপতি আবু সাইদার রহমান তালা, উপজেলা  আওয়ামীলীগ সদস্য মজিবর রহমান  মাইক, উপজেলা জাতীয় পার্টি সদস্য আব্দুল লতিফ  টিউবওয়েল, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি  আব্দুল সাক্তার  বৈদ্যুতিক বাতি, উপজেলা ছাত্রদল সভাপতি আবু সালেহ ইব্রাহিম ইমরান চশমা প্রতীক পেয়েছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি মহিলা বিষয়ক সম্পাদিকা সুলতানা রাজিয়া কলস মার্কা ও  আওয়ামীলীগ নেত্রি  সুমা চৌধুরি   ফুটবল মার্কা পেয়ে প্রচার-প্রচারণা শুরু করেছেন।
প্রতীক বরাদ্ধের বিষয়টি নিশ্চিত করেন তেতুলিয়া  উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ শামিম  হোসেন জানান, আগামী ৮ মে তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102