শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত যৌতুকের কারনে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী গ্রেফতার

নবীগন্জে

ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল জাহান চৌধুরীর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী নবীগঞ্জে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম,এ আহমদ আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদার এর পরিচালনায় সোমবার (২২ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ শহরস্থ একটি রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল জাহান চৌধুরী।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক সময় সম্পাদক মো. আলা উদ্দিন, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, উত্তম কুমার পাল হিমেল, সাবেক সাধারণ সম্পাদক এম,এ বাছিত, বর্তমান সহ-সভাপতি এম এ মুহিত, বর্তমান নির্বাহী সদস্য শাহ সুলতান আহমদ, এম মুজিবুর রহমান, হাবিবুর রহমান চৌধুরী শামীম, প্রেসক্লাবের সদস্য মুরাদ আহমদ, সলিল বরণ দাশ, আকিকুর রহমান সেলিম, মুহিবুর রহমান, মোঃ আবু তালেব, ছনি আহমেদ চৌধুরী, সাংবাদিক মোঃ ছাদিকুল ইসলাম, অঞ্জন রায়, সাগর আহমদ, স্বপন রবি দাশ প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

উপজেলা পরিষদ নির্বাচনের ভাইস চেয়ারম্যান প্রার্থী সাইফুল জাহান চৌধুরী বলেন, নবীগঞ্জ উপজেলার প্রতিটি এলাকায় আমি দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে কাজ করছি, মানুষের আপদ বিপদে সর্বদা পাশে ছিলাম, দীর্ঘ সাংবাদিকতা ও রাজনৈতিক জীবনে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি, আমি আশা করছি আগামীদিনে নবীগঞ্জ উপজেলাবাসী আমাকে মূল্যায়ন করবে। তিনি বলেন, আমি নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি হিসেবে কর্মরত আছি, সাংবাদিক পরিবারের সদস্য হিসেবে আমি সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102