রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

লাখো ভক্তের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত পাগল হাসান

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২৪৯ এই পর্যন্ত দেখেছেন
লাখো ভক্তের অশ্রুসিক্ত ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন সড়ক দুর্ঘটনায় নিহত কণ্ঠশিল্পী মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসান।
বৃহষ্পতিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা ৭.০০ টায় উপজেলার কালারুকা ইউনিয়নের নিজ গ্রাম শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  যানাজা শেষে পঞ্চাইতি কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মরহুম মতিউর রহমান হাসান ওরফে পাগল হাসানের নামাজে যানাজায়, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট ও সুনামগঞ্জের পুলিশ সুপার, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মোস্তাফা মুন্না, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালিন চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, ছাতক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব খান মোহাম্মদ ফারাবী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ফজলে রাব্বী স্মরন, বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মুক্তিরগাঁও অষ্টগ্রাম এলাকাবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, ছাতক-দোয়ারাবাজার সিলেট ও সুনামগঞ্জের মরহুমের স্বজন-শুভাকাঙ্ক্ষী, বাউল ও শিল্পীবৃন্দ সহ হাজার-হাজার জনতা উপস্থিত ছিলেন।
ঢাকা থেকে বিমান যোগে  অনেক শুভাকাঙ্ক্ষী এসে যানাজায় অংশ নিয়েছেন। এক পর্যায়ে গোটা এলাকা লোকে-লোকারন্য হয়ে পড়ে। রাস্তায়-ঘাটে যানজট ও ছোট রাস্তায় ঝামেলার কারনে অনেকেই যানাজাস্থলে পৌছাতে পারেন নি। একই সময়ে তার সাথে দুর্ঘটনায় নিহত মরহুম আব্দুস সাত্তারের যানাজা ও অনুষ্ঠিত হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102