রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

শ্রীমঙ্গলে অনুশীলন চক্রের বৈশাখী উৎসব সমাপ্ত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ২২৭ এই পর্যন্ত দেখেছেন

‘লোকজ সংস্কৃতি ও ঐতিহ্য লালনের লক্ষ্যে’ অনুশীলন চক্র শ্রীমঙ্গল আয়োজন করেছে “বাংলা নববর্ষ বরণ ও বৈশাখী উৎসব ১৪৩১ বঙ্গাব্দ”। ‘গৌরব ও ঐতিহ্যির’ ধারায় এবার তাদের ছিল ‘তিন যুগ পূর্তি উৎসব’।

ব্যাপক আয়োজনের মাধ্যমে বাংলা নতুন বছর ১৪৩১ বঙ্গাব্দকে বরণ করে নিল ঐতিহ্যবাহী সংগঠন অনুশীলন চক্র। কোভিড মহামারী এবং রমজানের কারণে পরপর চার বছর স্থগিতের পর এবারের আয়োজন ছিল ৫ দিন ব্যাপী।

বাংলা আর বাঙালির প্রাণের এই সার্বজনীন উৎসব পহেলা বৈশাখ বরণে বরাবরের ন্যায় এবারও উৎসব প্রাঙ্গণের মুক্তমঞ্চে উদীচী শ্রীমঙ্গলের বর্ষ আবাহনের মধ্য দিয়ে বরণ করা হয় ১৪৩১ বঙ্গাব্দকে। এরপর অনুষ্ঠিত মঙ্গল শোভাযাত্রা শেষে পাঁচ দিনব্যাপী বৈশাখী উৎসবের শুভ উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড. মো. আব্দুস শহীদ এমপি। এবারের উদযাপন পরিষদের আহ্বায়কের দ্বায়িত্বে ছিলেন অনুশীলন চক্রের সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য এবং সদস্য সচিবের দ্বায়িত্বে ছিলেন অনুশীলন চক্রের সাধারণ সম্পাদক মোঃ কাওছার ইকবাল। উৎসবের শেষ দিন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু তালেব উপস্থিত থেকে সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

উৎসবে প্রতিদিন সকাল ১১ টা থেকে শুরু হয় শিশু-কিশোরদের সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা। ছিল যেমন খুশী তেমন সাজো, চিত্রাংকন প্রতিযোগিতা, দেশাত্মবোধক গান, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, লোকসংগীত, কবিতা আবৃত্তি, একক অভিনয়, সাধারণ নৃত্য, লোকনৃত্য, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ, কুইজ প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সংবাদ পাঠ ইত্যাদি।

এছাড়াও শ্রীমঙ্গলের ৩০টি সাংস্কৃতিক সংগঠন মুক্তমঞ্চে তাদের অনুষ্ঠান পরিবেশন করে। পাঁচ দিনব্যাপী এই উৎসবে পরিবেশিত হয়েছে নৃত্য, আবৃত্তি, ধামাইল নাচ, বাউলগান, জারিগান, কবিগান ইত্যাদি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102