রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার

ছাতকে সড়ক দুর্ঘটনায় সঙ্গীত শিল্পী পাগল হাসান সহ নিহত ২

সেলিম মাহবুব, ছাতক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪
  • ১৭৬ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) তিনি কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও-শিমুলতলা গ্রামের মৃত দিলশাদ মিয়ার পুত্র। তার সাথে সিএনজি চালিত অটোরিকশায় থাকা অন্য যাত্রী আব্দুস সাত্তার ও  দুর্ঘটনায় মারা গেছেন। তিনি মুক্তিরগাঁও-শিমুলতলা গ্রামের আহাদ আলীর পুত্র। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত একই গ্রামের লায়েছ মিয়া, রুপন মিয়া ও জাহাঙ্গীর আলমকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি  করেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকা জনক বলে জানাগেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে ছাতক-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ সংলগ্ন  টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
স্থানীয় সুত্রে জানাগেছে, দোয়ারাবাজারের একটি এলাকায় গানের অনুষ্ঠান করে সকালে বাড়ি ফেরার পথে ছাতক গোল চত্ত্বর এলাকায় চা নাস্তা করে আবারো সিএনজি চালিত অটোরিকশায় করে অন্য গাড়িতে ক’জন আত্মীয়দের আগাইয়া দিতে দোয়ারাবাজারের দিকে যাচ্ছিলেন তারা। এ সময় বিপরীতগামী একটি বাসের (নং মৌলভীবাজার -জ- ১১- ০০৪০) সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হন মুক্তিরগাঁও- শিমুলতলা গ্রামের মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) ও আব্দুস সাত্তার।
ছাতক ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থল থেকে  নিহত  দুই জনের লাশ উদ্ধার করে লাশ থানায় নেয়া হয়। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে যায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
কন্ঠ শিল্পী মোঃ মতিউর রহমান হাসান (পাগল হাসান) ” জীবন খাতা” আসমানে যাইয়ো না রে বন্ধু,” আমি এক পাপিষ্ঠ বান্দা” রেলগাড়ীর ইঞ্জিন”সহ অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ও সুরকার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102