বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

কার্ডিফে যথাযথ মর্যাদায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত

কামরুল ইসলাম
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১৭৮ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর সারা বিশ্বের মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে হাজির হয় পবিত্র ঈদুল ফিতর। বুধবার (১০ এপ্রিল) সৌদিআরবের সাথে মিল রেখে মধ্যপ্রাচ্য এবং ইউরোপের অন্যান্য দেশের মতো যথাযথ ধর্মীয় মর্যাদায় বৃটেনের বিভিন্ন শহরের মসজিদ, খোলা মাঠে এবং হলরুমে একত্রিত হয়ে ঈদের নামাজ আদায় করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

এরই ধারাবাহিকতায় বৃটেনের ওয়েলসের রাজধানী ঐতিহ্যবাহী কার্ডিফ শহরে অবস্থানরত মুসলিম কমিউনিটি আনন্দঘন পরিবেশে মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছে। কার্ডিফের প্রতিটি মসজিদে মুসল্লিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। জামাত শেষে আগত মুসল্লিয়ানরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। এ যেন এক প্রাণের বন্ধন।

শাহজালাল মসজিদ এন্ড কালচারেল সেন্টারে সকাল ৮.৩০ মিনিটে অনুষ্ঠিত প্রথম জামাত পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা কাজি ফয়জুর রহমান ও ২য় জামাতে নামাজ আদায় করেন হাফিজ মিফতাউর রহমান কামিল।
জালালীয়া মসজিদ ও ইসলামি শিক্ষা প্রতিষ্ঠানে সকাল ৮ টায় প্রথম জামাতে ঈমামতি করেন মসজিদের খতীব মাওলানা আব্দুল মোক্তাদির ও ২য় জামাতে ইমামতি করেন হাফিজ জালাল উদ্দিন।

শাহজালাল মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মুহিম মুমিন মিয়া,ও সাধারণ সম্পাদক দেওয়ান মসকুর চৌধুরী টুটুল এবং জালালিয়া মসজিদের চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সাধারণ সম্পাদক আফজাল খান মিতু সহ অন্যান্য কমিউনিটি নেতৃবৃন্দ সবাইকে ঈদ এর শুভেচ্ছা জানিয়েছেন।

পরিশেষে দোয়ার মাধ্যমে সারা জীবনের গুনাহ মাফ, বাংলাদেশ সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি, সমৃদ্ধি কল্যাণ কামনা ও ফিলিস্তিনি গাজাসহ বিশ্ব মানবতার শান্তি কামনা করা হয়েছে।

এদিকে ইউকে বিডি টিভির চেয়ারম্যান ও গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনার কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর ঈদের এক শুভেচ্ছা বার্তায় বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে বলে উল্লেখ করে মহাণ আল্লাহু সুবহানাহু ওয়া তায়ালা সবাইকে দুনিয়া ও পরকালের কল‍্যাণ দান করুন, বিশ্ব হোক শান্তিময়; আসুন বিশ্বের সবচেয়ে নির্যাতীত ও মজলুম ফিলিস্তিনী মুসলমানদের জন্য প্রাণভরে দোয়া করি, চিরতরে যুদ্ধ বন্ধ হোক, বিশ্ব-বিবেক জাগ্রত হোক; বিশ্বময় এগিয়ে যাক আমাদের প্রাণের বাংলাদেশ;
পবিত্র ঈদ-উল-ফিতরের এই দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ ও মুসলিম উম্মাহর উত্তরোত্তর উন্নতি ও অব্যাহত শান্তি কামনার জন্য সবাইকে দোয়া করার জন্য বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102