বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

খাদেমুল ইসলাম, তেতুলিয়
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ এই পর্যন্ত দেখেছেন
তেঁতুলিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ১৬ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৯ জন ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার (১৫ এপ্রিল) ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে অনলাইনে মনোনয়ন পত্র দাখিল করেন তারা।
উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক কাজী মাহমুদুর রহমান ডাবলু, কেন্দ্রীয় কৃষকলীগ সহ সভাপতি আব্দুল লতিফ তারিন,
সাবেক  ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক কাজী  মো. আনিছুর রহমান, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান বিএনপি নেতা  মো. মুক্তারুল হক মুকু, ব্যবসাহী নিজাম উদ্দিন খান মনোনয়ন পত্র দাখিল করেছেন ।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো ইউসুব আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি তৌহিদ হাসান তুহিন, তেতুলিয়া উপজেলার ৪ নং শালবাহান  কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আশরাফ আলী, তেতুলিয়া উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক কবির হোসেন, মৎস্যজীবী লীগ সভাপতি আবু সাইদার রহমান, উপজেলা  আওয়ামীলীগ সদস্য মজিবর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য আব্দুল লতিফ, উপজেলা কৃষকলীগ সহ সভাপতি আব্দুল সাক্তার ও উপজেলা ছাত্রদল সভাপতি আবু সালেহ ইব্রাহিম
 ইমরান মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বিএনপি সম্পাদিকা  সুলতানা রাজিয়া, আওয়ামীলীগ সমর্থক সোমা চৌধুরী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন অফিসার মুহাম্মদ শামিম  হোসেন জানান, আগামী ৮ মে তেতুলিয়া উপজেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে। তেতুলিয়ায় উপজেলা ১৮৯.১২ বর্গ কিলোমিটার  জনসংখ্যা  ১,২৪,০৪১ জন (প্রায়) পুরুষ ৬২,৮১৯ জন (প্রায়) মহিলা ৬১,২২২ জন (প্রায়)। লোক সংখ্যার ঘনত্ব   ৬৫৬ জন (প্রায়) (প্রতি বর্গ কিলোমিটারে)। মোট ভোটার সংখ্যা   ৭১,২৪৪ জন (পুরুষ ভোটার সংখ্যা ৩৫,৪৮৭ জন
  মহিলা ভোটার সংখ্য ৩৫,৭৫৭ জন)।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102