সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু

রাণীশংকৈল সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ১৩ এপ্রিল, ২০২৪
  • ১৫২ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় জাহিদা বেগম (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। নিহত জাহিদা বেগম মীরডাঙ্গী এলাকার পাইকার বস্তির খোসিবোদ (তালি`র) স্ত্রী বলে জানাগেছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শিরা জানান, উপজেলার মীরডাঙ্গী পাইকার বস্তি নামক এলাকায় বৃদ্ধ মহিলাটি রাস্তা পারাপারের সময় মোটরসাইকেল মহিলাকে ধাক্কা দেয়। এতে ওই মহিলা সহ মোটরসাইকেলে থাকা আরো দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধ মহিলা সহ আরো দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে বৃদ্ধ মহিলা কে  কর্তব্যরত  চিকিৎসক দিনাজপুর এম এ আব্দুর রহিম মেডিকেল কলেজে রেফার্ড করলে পথিমধ্যে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার দ্বিপজল চন্দ্র রায় জানান, খবর পেয়ে আমরা ঘটনা স্থল থেকে এক বৃদ্ধাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। আহত মোটরসাইকেল আরোহীরা পলাতক রয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ সোহেল রানা বলেন, এখন পর্যন্ত এ ধরনের কোন খবর পাইনি। খোঁজ নিলে জানতে পারবো। অভিযোগ পেলে  আইনানুগ ব্যাবস্তা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102